শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স ড্রাইভার গাঁজা সহ আটক

আমির হোসেন (ঝালকাঠি প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৫৯৫৯ বার পঠিত

মাদক সেবনের দায়ে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স ড্রাইভারকে আটক করে কারাগারে প্রেরন করা হয়েছে।

শনিবার রাতে নলছিটি থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এম্বুলেন্স ড্রাইভারকে ২০(বিশ) গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। আটককৃত রোমেন হাওলাদার(৩৯) বরিশাল সদরের মহম্মদপুর এলাকার বাসিন্দা। তার পিতা নাম মৃত আবদুল মন্নান হাওলাদার। সে নলছিটি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এম্বুলেন্স ড্রাইভার হিসেবে কর্মরত।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত এগারোটার দিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ী রাখার গ্যারেজের ভিতর মাদক বেঁচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় রোমেন হাওলাদারকে তল্লাশি করে তার সাথে ২০(বিশ) গ্রাম গাঁজা পাওয়া যায়।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু: আতাউর রহমান জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..