রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

দাউদকান্দি মহাসড়কে সাড়ে ১৪ কেজি গাঁজাসহ ১ মাদক পাচারকারী আটক

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৫৯৭১ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক পাচারকারীকে আটক করেছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

রবিবার (০৮ এপ্রিল) দিবাগত রাতে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত গাড়ির চালক মোঃ হৃদয়(২১) কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন গোলাপের চর এলাকার মোঃ হাসান মিয়ার ছেলে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহাঙ্গীর আলম বলেন, হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ্ স‍‍্যারের নির্দেশনায় এবং আমার নেতৃত্বে রোববার রাতে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রনজু মিয়া, আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সামনে থেকে মুরগির বাচ্চা নেওয়ার পিকআপ ভ‍্যান ঢাকা যাওয়ার পথে গাড়ি তল্লাশি করে সাড়ে ১৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক পাচারকারী আটক করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো ন- ২১-২৬৯৩ নাম্বারের একটি হলুদ-নীল কালারের পিকআপ ভ‍্যানের ভেতর তল্লাশী করে গাড়ীর পিছনে থাকা ০২টি ক্যারেট থেকে কসটেপে মোড়ানো ৪টি প্যাকেটে বাঁধা অবস্থায় সাড়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ পয়তাল্লিশ হাজার টাকা। আটক আসামির বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..