শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

মির্জাগঞ্জে দুস্থদের মাঝে আ.লীগের কেন্দ্রীয় নেতা আলী আশরাফের বস্ত্র বিতরণ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৫৯৭৪ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ অসহায়দের মাঝে শাড়ি লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।

সোমবার ( ১০ এপ্রিল ) সুবিদখালী ডিগ্রি কলেজ প্রাঙ্গনে ও উপজেলার মাধবখালী ইউনিয়নে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী আশরাফ এক হাজার দুস্থ ও অসহায় নারী-পুরুষের হাতে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন জুয়েল বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ, যুব ও ক্রীড়া সম্পাদক মো.মজিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোমাদ্দার প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদ আলী আশরাফ তার বক্তব্যে বলেন, দেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান বিশ্ব নেতৃত্বের কাছে রোল মডেল।

আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার প্রতি আহবান জানাই। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি।

সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..