রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৫৯৫৮ বার পঠিত
ফাইল ছবি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়  করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, প্রধানমন্ত্রী আগামীকাল সকাল ১০টা থেকে তাঁর সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

তিন বছর বিরতির পর প্রধানমন্ত্রী দলের নেতা-কর্মী এবং কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

পরে তিনি সকাল ১১টা থেকে বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বিদেশী কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০, ২০২১ এবং ২০২২ সালে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে পারেনি।
আজ চাঁদ দেখা যাওয়ায় জাতি আগামীকাল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..