শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ক্ষমতায় রাখার বা আনার চেষ্টাকারীরা জাতির শত্রু : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৫৯৪৫ বার পঠিত

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধে আন্দোলন না  করে কোন পক্ষকে ক্ষমতায় রাখার বা আনার চেষ্টাকারীরা জাতির শত্রু। তাদেরকে চিহ্নিত করছে ছাত্র-যুব-জনতা। ‘দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিতে জনজীবন অতিষ্ঠ এবং দেশপ্রেমিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। তোপখানা রোডস্থ বিসিডব্লিউ অডিটরিয়ামে প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে ২৭ মে সকাল ১০ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় মোমিন মেহেদী আরো বলেন, বড় বাজেটের পরিবর্তে ঘাটতিহীন জনবান্ধব বাজেট প্রয়োজন যখন, তখন বড় বাজেট ঘোষণা নামে আমজনতার সাথে প্রতারণা করছে ছাত্র-যুব-জনতা বিরোধী-দুর্নীতিবাজচক্র।  এদেরকে প্রতিহত করতে তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর জন্য নতুনধারার রাজনীতিকদেরকে আরো  দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে করে রাজনীতির নামে ঐক্য ফ্রন্টসহ বিভিন্ন সময়ে গজিয়ে  ওঠা  প্রতারণার রাজনৈতিকচক্র আমাদেরকে আর প্রতারিত করতে না পারে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী. ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..