বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান

নিজস্ব প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত

সহকারী-অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ পদে নিয়োগ পেলেন ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘দৈনিক সংবাদ বাংলাদেশ’ পত্রিকার আইন উপদেষ্টা ,বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার এম. মনিরুজ্জামান (মনির)।

দৈনিক সংবাদ বাংলাদেশ’ পত্রিকার আইন উপদেষ্টা আইনজীবী খন্দকার এম. মনিরুজ্জামান (মনির) কে সহকারী-অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ পদে নিয়োগ দেয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ ও নবনিযুক্ত সহকারী-অ্যাটর্নি জেনারেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি সাংবাদিক নেতা ও ডেইলি এদিন পত্রিকার নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ডিইউজে), সম্পাদক আসাদুজ্জামান সজীব, সহ-সম্পাদক আরিফুর রহমান সুজন ও পত্রিকার সকল কলাকুশলী ও সারাদেশে নিযুক্ত সাংবাদিকরা।

‘দৈনিক সংবাদ বাংলাদেশ’ পত্রিকার সম্পাদক আসাদুজ্জামান সজীব বলেন, আমাদের সম্মানিত আইন উপদেষ্টা সহকারী-অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ পদে নিয়োগ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এটা আমাদের পত্রিকার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের।

বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি অত্র অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি-জেনারেল এর নিয়োগ আদেশ বাতিলপূর্বক Bangladesh Law Officers Order, 1972 (P.O.No. 6 of 1972) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করা হইলো।

খন্দকার মনির বিসিএস (অনার্স), এমএসএস (ঢাকা বিশ্ববিদ্যালয় ), এলএলবি (), এলএলএম (ফার্স্ট ক্লাস) সম্পন্ন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সহযোগীতার লক্ষ্যে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..