মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ মোরেলগঞ্জে মেয়রপ্রার্থী আসাদুজ্জামান মিলনের পক্ষে কর্মী-সমর্থকদের ঢল, বিশাল শোভাযাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় মেসির এসএসসির ফল প্রকাশ: ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস : অভিযানে কমছে না দালালদের তৎপরতা

ঢাকা সিটির তাপমাত্রা কমাতে মাঠে হিট অফিসার

বিডি পিপলস নিউজ ডেস্ক:
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৫৯৯৩ বার পঠিত

গরম থেকে দীর্ঘ মেয়াদে রক্ষা পেতে বৃক্ষরোপণের পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিন। মঙ্গলবার সকালে ডিএনসিসি এলাকায় দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।

বুশরা আফরিন বলেন, আমাদের পরিকল্পনায় অনেক কিছুই আছে। পরিকল্পনাগুলো এখনো সেভাবে রিলিজ করা হয়নি। রাস্তায় রাস্তায় কুল জোন স্থাপনের চেষ্টা চলছে। বড় গাছ কাটা যাবে না। গাছগুলোকে ভালোবাসতে হবে।

তিনি আরও বলেন, কিছু পরিকল্পনা নিয়ে শিগগিরই কাজ শুরু করা হবে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। হঠাৎ করে কোনো পরিকল্পনা গ্রহণ করা যাবে না। এমন পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে সেখান থেকে দীর্ঘ মেয়াদি সুফল পাওয়া যায়।

এ কর্মসূচিতে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের আগামী বাজেটে বৃক্ষরোপণ আর রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..