সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নভেম্বরের ২২ দিনে এল প্রায় ২৯ হাজার কোটি টাকা রেমিট্যান্স প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করলেন এনসিপি নেতারা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৭ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা কেন্দুয়ায় লুৎফিয়া দারুল উলুম মাদরাসার বার্ষিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার মোরেলগঞ্জে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিলেন ভ্রাম্যমান আদালত   মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা কমিটি অনুমোদন: সভাপতি রাকিব, সম্পাদক আদনান

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা-------------------- ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি সচিবালয়ে পৌঁছায়।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্য জোরদারের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহবায়ক আকরাম হোসাইন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..