মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

বেতাগীতে আ:লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

আরিফুর রহমান সুজন:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৬০০৬ বার পঠিত

বরগুনার বেতাগীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় কার্যালয় সন্ধ্যা ৭ ঘটিকায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক জনাব মাকসুদুর রহমান ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম পিন্টু, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান জনাব খলিলুর রহমান,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাদিসুর রহমান পান্নাসহ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে জন্ম বার্ষিকীর কেক কাটা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের প্রায়ত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান এবং ভ্রান্ত দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা। অতঃপর বাঙালি জাতির উপর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার, নির্যাতন, চরম অবহেলা ও দুঃশাসনে নিষ্পেষিত বাংলার জনগণের মুক্তি ও অধিকার আন্দোলনে নেতৃত্ব দেয় বাংলাদেশ আওয়ামী লীগ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..