রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীর বাড্ডায় ৭৬ বয়সী শাশুড়িকে পিটিয়ে সম্পত্তি দখলের চেষ্টা: নেপথ্যের নায়ক বাড্ডা থানার এসআই হানিফ! কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডে নিহত তিনজন আমতলীর একই পরিবারের, চারজন তাদের স্বজন সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২ ২০২৬–২০২৭ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই উপলক্ষে বাফুফে জরুরি সভা অনুষ্ঠিত দুর্গোৎসব: আজ ও কাল মহাসপ্তমী দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ- সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার বিচার দাবিতে নান্দাইলে মানববন্ধন হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার

আদমদীঘিতে ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবারগাড়িতে নারী ধর্ষণ

মো : মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮৮০ বার পঠিত

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা এলাকায় চলন্ত ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবারগাড়িতে এক নারীকে (৪২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খাবারগাড়িতে কর্মরত আবু বক্কর সিদ্দিক (২৪) নামের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে। ঘটনার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্কিত হতে দেখা দিয়েছে।

জানা যায়, সোমবার (৩১ আগষ্ট) রাতে ওই নারী সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলক্রমে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের খাবারগাড়িতে ওঠেন। এরপর খাবারগাড়ির কর্মচারী আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন মিলে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। চিৎকার করে সাহায্য চাইলে অন্যান্য যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। ঘটনার ব্যাপারে ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় যাত্রীরা পুলিশের দায়িত্ব পালনে ক্ষোভ প্রকাশ করেন। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু আইনে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে আবু বক্কর সিদ্দিকসহ সন্দেহভাজন দুই পুলিশসহ মোট পাঁচজনকে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারী মামলা দায়ের করেছেন সেখানে পুলিশ সদস্যও জড়িত বিষয়ে বলেন। মামলার তদন্ত চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..