মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

তাড়াইলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মো: দিলোয়ার হোসেন (মাল্টিমিডিয়া প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৯৭ বার পঠিত
তাড়াইলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা------------------------ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলার পুরুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবিরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।

পুরুড়া উচ্চ বিদ্যালয়েরk প্রধান শিক্ষক মুজিরুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সারওয়ার হোসেন লিটনের। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বলেন- শিক্ষার মূল উদ্দেশ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়, শিক্ষা মানুষের চরিত্র গঠন করে, বিবেককে জাগ্রত করে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে শেখায়। আজ যারা ভালো ফলাফল করতে পারোনি, তাদেরও আমি হতাশ না হওয়ার আহ্বান জানাই। একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন মানুষের পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায় থাকলে সাফল্য অবশ্যই আসবে। আমি আশা করি, পুরড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম। এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন। একই সঙ্গে অর্জিত মেধা ও প্রতিভাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তারা।

আয়োজক হুমায়ুন কবির বলেন, “শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের মেধার স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উৎসাহ ও সহযোগিতা করার চেষ্টা অব্যাহত থাকবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..