সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এ পর্যন্ত মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ১৯০ জনে দাঁড়াল। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২০ দিনেই ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৫৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া ৬ জনই রাজশাহী বিভাগের বাসিন্দা। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি (৩১৪ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া উল্লেখিত সময়ে ঢাকা বিভাগে ২৮১ জন ছাড়াও খুলনা বিভাগে ২৭১, বরিশাল বিভাগে ২১৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৬, রাজশাহী বিভাগে ১৪৬, ময়মনসিংহ বিভাগে ৪৩, রংপুর বিভাগে ৪১ এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে দেশে ডেঙ্গুতে ৩৬ জন মারা গেছেন। এর পরের মাস আগস্টে ৪৩ জন এবং চলতি সেপ্টেম্বরের ২১ দিনেই ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৮৭ জন মারা গেছেন। এছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৩৪ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ১৮, ময়মনসিংহ বিভাগে ১৮, বরিশাল বিভাগে ১৪, রাজশাহী বিভাগে ১৪, রংপুর বিভাগে ৪ এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..