শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ঈদে হারিয়ে যাওয়া শিশু ফিরে পেলো পরিবার

এনামুল হক রাঙ্গা (বগুড়া) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৬০৩৬ বার পঠিত

ঈদের দিন বাড়ি থেকে কুরবানীর গোশত আনতে বন্ধুদের সঙ্গে গিয়ে হারিয়ে যায় বাদশা ওরফে রহিম (১০) নামের এক শিশু। ঘটনাক্রমে ওই শিশু বগুড়া থেকে ট্রেনে চলে যায় ঢাকায়।

উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকা রহিমকে সামাজিক সংগঠন লিডোর স্বেচ্ছাসেবক খুঁজে পায়।সেই স্বেচ্ছাসেবকের মাধ্যমে শিশুটিকে ফিরে পেল তার পরিবার।

শিশু রহিম বগুড়ার শাজাহানপুর উপজেলার কাঁটাবাড়িয়া এলাকার দিনমজুর বেলালের ছেলে।সে স্থানীয় উপানুষ্ঠানিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার রাতে শাহজাহানপুর থানা পুলিশের মাধ্যমে হারিয়ে যাওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করেন লিডোর সমাজকর্মী মো. মাসুদ।

অসহায় পরিবারটি ছেলেকে ফিরে পেতে দেশের বিভিন্ন জায়গায় খুঁজে বেড়িয়েছেন। শহরের বিভিন্ন রাস্তায়,যানবাহনে শিশুটির ছবি সম্বলিত পোস্টার, লিফলেট দিয়ে সন্ধান চালিয়েছেন।অবশেষে হারানো সন্তানকে ফিরে পেয়ে শিশুটির বাবা বেলাল হোসেন ও মা রহিমা আবেক আপ্লুত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বেসরকারি উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা সমাজকর্মী মাসুদ জানান, ঢাকা শহরে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকা রহিম প্রথমে পরিচয় বলার সাহস পায়নি। অচেনা ঢাকা শহরে সবই তার অচেনা। আমাদের প্রতি ধীরে ধীরে বিশ্বস্ততা অর্জনের মাধ্যমে তার আসল পরিচয় এবং ঠিকানা জানায়। পরবর্তী আমরা থানা পুলিশের মাধ্যমে রহিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হই।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, হারিয়ে যাওয়া শিশুটি বিষয়ে থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছিল।লিডো’ র সহযোগিতায় শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..