মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে গুলি ও বন্দুকসহ ৬ ডাকাত গ্রেফতার

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯৬৫ বার পঠিত

গাইবান্ধার ফুলছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ৫ রাউন্ড তাজা গুলিসহ একটি দেশীয় বন্দুক উদ্ধারসহ ও দুটি ড্যাগার জব্দ করা হয়।

গ্রেফতার ডাকাত সদস্যরা হল, আলমগীর শেখ(৩০), মাসুম শেখ (৩৬), তারা মিয়া (৩৮), আব্দুল মালেক (৩৫), হাসান আলী শেখ (৩৮), রহমত আলী (৫৫)। এদের সকলের বাড়ি জেলার ফুলছড়ি উপজেলায়।

আজ দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।

পুলিশ সুপার জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির সময় অভিযান পরিচালনা করে। পরে সন্ধ্যার দিকে ফুলছড়ি উপজেলার ৫নং ও ১৫ নং ইউপির খোলাবাড়ী এলাকা থেকে আসামি আলমগীর শেখকে ৫ রাউন্ড তাজা গুলি ও একটি দেশীয় বন্দুকসহ, মাসুম শেখকে একটি ড্যাগার ও হাসান আলী শেখকে একটি ড্যাগারসহ তারা মিয়া, আব্দুল মালেক, রহমত আলীসহ ছয়জনকে আটক করে। এসময় আরও ৩ থেকে ৪ জন পালিয়ে যায়। ডিবি পুলিশ উদ্ধারকৃত আলামতগুলো জব্দ করে।

কামাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিরা একই সাথে পরস্পর যোগসাজসে জব্দকৃত অস্ত্রগুলি ও ড্যাগারসহ নৌযানে ডাকাতির জন্য উক্তস্থানে অবস্থান করছিল মর্মে স্বীকার করে। আসামিদের দেয়া তথ্য মতে ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। অন্য কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা ফুলছড়ি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার ‘বি’ সার্কেল আবদুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার মোখলেছুর রহমান, অফিসার ইনচার্জ সদর থানা মাসুদ রানাসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..