মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

হত্যা চেষ্টার প্রতিবাদে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এলাকায় সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৬২৯৬ বার পঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সদ্য সমাপ্ত এবি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোরগ প্রতিকের প্রার্থী সাহাবুলের পক্ষে কাজ করায় প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী রিপনের ভাই ও তার সহযোগি কর্তৃক হত্যা চেষ্টার প্রতিবাদে ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রবিবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের নিকটস্থ খ্রীষ্টান পল্লীর বাসিন্দা সবুজ বিশ্বাসের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বক্তব্য দেন, সবুজ বিশ্বাস, আনাস্থাসিয়া বিশ্বাস ,থমাসপদ বিশ্বাস ও নির্বাচিত ইউপি সদস্য সাহাবুল আলম। তারা অভিযোগ করে বলেন, গত ২৯ নভেম্বর রাত সাড়ে আটটায় সবুজ বিশ্বাসকে চা-দোকান থেকে ইক্ষুক্রয় কেন্দ্রে ডেকে নিয়ে রিপনের ভাই ও তার সহযোগিরা চাকু দিয়ে হত্যার চেষ্টাকালে গ্রামবাসী ছুটে আসায় তারা পালিয়ে যায়।

এর আগে ঐদিন বিকেলে খ্রীষ্টান পল্লীবাসীরা খ্রীষ্টান পল্লীতে মানববন্দন-সমাবেশ করে সবুজ হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করা হয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..