বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
গণতান্ত্রিক দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠক জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করব : স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের ছুটি শেষে খুলল অফিস এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার ব্যক্তিগত অপরাধে কেন দলীয় ট্যাগ? তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের

পলাশবাড়ীতে প্রবাসির জমির গাছ-পালা কেটে বসতবাড়ি নির্মাণের চেষ্টা

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯০০ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে ইতালি প্রবাসি আ: মতিন ফিরোজের জমিতে থাকা গাছ-পালা কেটে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই আইয়ুব আলীর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মহদীপুর ইউনিয়নের পেপুলিজোর গ্রামে।

সরেজমিন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র ইতালি প্রবাসি
আ: মতিন ফিরোজ গংদের সঙ্গে ভাগিশরীক মৃত আব্দুল জব্বারের পুত্র আইয়ুব আলী ও সবুজ গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ০৪/০২/২০২৪ তারিখ সকালে আইয়ুব আলী গংরা সংঘবদ্ধ হয়ে প্রবাসির জমির অংশ যাহার খতিয়ান নং ২৯৩, জেএল নং ১০৪, দাগ নং ৬৩৬, ৮৩৯, জমি ১৫ শতক এর উপর থাকা বিভিন্ন জাতের গাছপালা ও বাঁশঝাড় জোরপৃর্বক কর্তন করে সেখানে বসতবাড়ি নির্মানের লক্ষে ইট বালি মজুদ করে। এসময় প্রবাসির অপর চাচাতো ভাই নজরুল ইসলাম বাদশা নিষেধ করায় তাকে বিভিন্ন ভয়ভীতি-হুমকি প্রদান করে। এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

এ ব্যাপারে আইয়ুব আলী গংদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..