শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মির্জাগঞ্জে উপজেলা চেয়ারম্যান আবু বকর, ভা: চেয়ারম্যান শাওন মহিলা ভা: চেয়ারম্যান হাসিনা নির্বাচিত

জিয়াউর রহমান (মির্জাগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৫৯৫২ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এতে চেয়ারম্যান পদে খান মো. আবু বকর সিদ্দিকী ( কাপ পিরিচ) সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ নিয়ে পরপর তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে চেয়ারম্যান পদে হ্যাটট্রিক জয় করেন তিনি।

রবিবার ( ৯ জুন ) উপজেলার ৪৩ টি ভোটকেন্দ্রে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪ টা পর্যন্ত। রাতে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

ঘোষিত ফলাফলে খান মো. আবু বকর সিদ্দিকী কাপ পিরিচ প্রতীকে ২৪৮৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম জুয়েল ( ঘোড়া প্রতীক) পেয়েছেন ২০৮৯২ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে ১৬১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গাজী ওমর ফারুক শাওন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম সোহাগ মৃধা ( উড়োজাহাজ) পেয়েছেন ১৫৬৮৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে ২৭৬৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাচিনা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আয়শা সিদ্দীকা ( কলস) পেয়েছেন ১৭৯১২ ভোট।

নির্বাচনে বিপুল পরিমাণ পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটাররা।

সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৫৩ হাজার ৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..