মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

হরিরামপুর উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মাহি, সম্পাদক আবেদ

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৬০১০ বার পঠিত

দিপংকর মন্ডল, হরিরামপুর উপজেলা প্রতিনিধি :

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মাহিদুল ইসলাম মাহি  (দৈনিক আজকের পত্রিকা ও বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম ) সভাপতি এবং আবিদ হাসান আবেদ  (দি বাংলাদেশ টুডে, সকালের সময়, বিনা প্রতিদ্বন্দ্বীতায়)   সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৯ জুন) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে হরিরামপুর উপজেলা কনফারেন্স রুমে  ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে চার টার দিকে হরিরামপুর উপজেলা  প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার বিএম খোরশেদ  আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন, সহ সভাপতি পদে মো. রাকিবুল ইসলাম (প্রতিদিনের সংবাদ),  যুগ্ম সম্পাদক পদে মো. সাঈ মো.সাইম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো.  আব্দুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. নুরুল আমিন, কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম (ভোরের ডাক) ও দপ্তর সম্পাদক শামিম মোল্লা (মানবকন্ঠ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..