মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, বিচার চেয়ে মায়ের আর্তনাদ নান্দাইলে নবনিযুক্ত ইউএনও ফয়সাল আহম্মেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে আজ ফের বৈঠক ইউরেনিয়ামের আরও এক চালান পৌঁছাল রূপপুরে ঢাকা-গোপালগঞ্জসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ইফাদ গ্রুপে ঋণ দিয়ে মুসিবতে ৩৩ ব্যাংক রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাফর ইমাম মাতারবাড়ীতে জ্বালানি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়া মুশুলী ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা

নান্দাইলে নবনিযুক্ত ইউএনও ফয়সাল আহম্মেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

​এম আর বাবুল নান্দাইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি জাফর ইমাম-----------------------ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহম্মেদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় নান্দাইলে কর্মরত প্রায় ৫০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনদুর্ভোগ লাঘব, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বিভিন্ন সামাজিক সমস্যা এবং নান্দাইলের আগামীর সম্ভাবনা নিয়ে খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকরা জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন এবং তা সমাধানে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, নান্দাইলের সুষম উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং জনস্বার্থ নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। এ সময় উপজেলা প্রশাসন ও সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সুসম্পর্ক এবং তথ্য আদান-প্রদানে নিবিড় সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​নবনিযুক্ত ইউএনও ফয়সাল আহম্মেদ সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং নান্দাইলের উন্নয়নে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সমন্বয়ের এই সম্পর্ক বজায় থাকলে নান্দাইলের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..