রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

মুরাদনগরে সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯১৫ বার পঠিত
মুরাদনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়।

মো: রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে মুরাদনগর উপজেলা বিএনপি।
রবিবার বিকেল ৫টায় মুরনাদনগর উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বিএনপির নেতারা বলেন, স্বচ্ছতার মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা দেশ পরিচালনার জন্য এগিয়ে যাবে। সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কন্ঠরোধ ও বাকস্বাধীনতা হরণ করেছিল স্বৈরাচার আ’লীগ সরকার।

ছাত্র-জনতার আন্দোলনে সেই স্বৈরাচার আ’লীগ সরকারের পতন হয়েছে। এখন স্বাধীনভাবে সাংবাদিকরা লিখতে পারবেন। আপনারা বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে বিগত স্বৈরাচারের ১৬ বছরের শাষনামলে অনিয়মগুলো তুলে ধরে সামাজকে কলঙ্কিত মুক্ত করবেন। নেতারা আরো বলেন, গত ৪ আগস্টের পর থেকে সারাদেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে সেটা নির্যাতিত সাধারণ মানুষ ও ছাত্র-জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদসার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, শাহ আলম চেয়ারম্যান, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সোহেল আহম্মেদ বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাছান আহম্মেদ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..