শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ভারতে রাসুলুল্লাহকে কটূক্তি ও মুসলমানদের হত্যার হুমকির প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৫৯৬৫ বার পঠিত

মোঃ রায়হান চৌধুরী, (কুমিল্লা) প্রতিনিধিঃ

ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সাঃ) কে কটূক্তি ও বিজিপির সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক মসজিদে ঢুকে মুসলমানদের হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সর্বস্তরের তৌহিদী জনতা। এতে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার হাজার হাজার মুসল্লি, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

শুক্রবার বাদজুম্মা উপজেলার কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আল্লাহু চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতের পুরোহিত কটূক্তির মাধ্যমে মহানবী সা: কে অবমাননা করেছেন ও বিজেপির নেতার মুসলমানদের যে হুমকি দিয়েছে, তাতে ভারতের পতনকে ত্বরান্বিত করেছে। এটি গজওয়াতু হিন্দের পূর্বাভাস। অচিরেই ভারত মুসলমানদের শাসনে আসবে। মোদী ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ইসলামের ওপর আঘাত করেই চলছে। তাতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, ভারতে হিন্দুদের ক্ষমতা বেশি দিন স্থায়ী হবে না। মুসলমান জেগে উঠলে ভারতে কট্টরপন্থী হিন্দুরা থাকতে পারবে না বলে মন্তব্য করেন বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের আমীর ও মুরাদনগর মুজাফ্ফর উলুম মাদ্রাসা ও এতিমখানার শিক্ষা সচিব মূফতী আমজাদ হোসেন, সিনিয়র নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলাম, সেক্রেটারী মাও: আবুল ফারাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি মনসুর কবির, প্রচার সম্পাদক মাও: ইয়াহ ইয়া ইউনুছি, দপ্তর সম্পাদক মুফতি মহিউদ্দিন, সহ- অর্থ সম্পাদক হাফেজ আবুল বাসার প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..