বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ পৌর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি আরবে ঈদ শুক্রবার প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড় ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মোরেলগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ তালতলীতে জমি দখলে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী, ভিডিও করতে গেলে সাংবাদিককে হত্যার হুমকি ১৭ বছর পর ঈদ উপহার বিতরণ প্রত্যক্ষ করলেন বিয়ানীবাজারবাসী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে শাড়ি ও মানবিক সহায়তার অর্থ বিতরণ

মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে ঐক্যবদ্ধ উদ্যোগ: বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৪১ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শিশুশ্রম নিরসনের লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় প্রশাসন, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় উপজেলার ৮৩ জন শিশুশ্রমিকের একটি তালিকা উপস্থাপন করা হয়, যারা বিভিন্ন কলকারখানা ও ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরত। আলোচনায় শিশুদের অধিকার সুরক্ষা ও শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম। তিনি বলেন, “শিশুশ্রম আমাদের জাতীয় উন্নয়নের বড় প্রতিবন্ধক। এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। এই সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন, এনজিও এবং সমাজের সকল স্তরের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।এসময় সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে বক্তব্য দেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,সিনিয়র সাংবাদিক মশিউর রহমান মাসুম, এবং এস টিভির সাংবাদিক এম শামীম আহসান মল্লিক । বক্তারা শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার সুযোগ সম্প্রসারণ, এবং কার্যকর আইন বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।এসময় ইউএনও মোঃ নাজমুল ইসলাম ভুক্তভোগী শিশু ও তাদের অভিভাবকদের সমস্যার কথা শুনে তাদের পুনর্বাসনের জন্য বিশেষ কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন। তিনি আরও জানান, উপজেলায় একটি শিশু কল্যাণ বোর্ড গঠন করে শিশুশ্রম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মিলিতা সরকারের সঞ্চালনায় সভাটি শেষ হয়। সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মোরেলগঞ্জ উপজেলায় শিশুশ্রম নির্মূল করা সম্ভব হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..