বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৫৯১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৬৪ বার পঠিত

ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৬৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেফতার হয়েছেন ৫৯১ জন ।

আজ বুধবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা এবং ওয়ারেন্টমূলে মঙ্গলবার রাত থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছেন ৫৯১ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়েছে এক হাজার ৯৫ জনকে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে বিদেশি পিস্তল ১টি, চায়না রাইফেল (পুলিশের লুটকরা অস্ত্র) ১টি, এলজি ২টি, ওয়ান শুটারগান ৪টি, ম্যাগজিন ১টি, ৩ রাউন্ড গুলি, কার্তুজ ১৭ রাউন্ড, ককটেল ২০টি, ছুরি ৬টি, তলোয়ার ১টি, হাতুরি ১টি, গুটি রেঞ্জ ১টি, প্লাস ১টি, সেলাই রেঞ্জ ১টি, লোহার পাইপ ২টি, কাটার ১টি ও কিরিচ ৩টি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গত শনিবার ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..