সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫৯১৯ বার পঠিত

ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ডিএসইসির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনের প্রায় ৫ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি নিজেকে সাব এডিটর দাবি করে বলেন, আমার জীবনে প্রথম সাংবাদিকতায় অভিজ্ঞতাই হচ্ছে সাব এডিটর হিসেবে। তিনি বলেন, সাব-এডিটররা সবচেয়ে বেশি বঞ্চিত।

সাব-এডিটররা বেতনের ক্ষেত্রে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার উল্লেখ করে শফিকুল আলম বলেন, যেসব গণমাধ্যম সাংবাদিকদের সম্মানজনক বেতন ভাতা দেবে না। সেসব গণমাধ্যম আর দরকার নাই। একজন সাব এডিটরদের ৩০, ৪০ বা ৫০ হাজার বেতন দিতে না পারলে সেগুলো বন্ধ করে দিতে হবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, পিআইবি ডিজি ফারুখ ওয়াসিফ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, দৈনিক উত্তর দক্ষিণ এর সম্পাদক শেখ ফারুক আহমাদ, পপুলার লাইফ ইন্সুরেন্স এর ব্যবস্থাপনা সম্পাদক বিএম ইউসুফ আলী ও দৈনিক সংবাদ বাংলাদেশের সম্পাদক মো: আসাদুজ্জামান সজীব সহ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..