বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড

‘গ্রিন সাভার, ক্লিন সাভার‘ এই প্রতিপাদ্য সামনে রেখে সাভারকে নিরাপদ বাসযোগ্য করতে স্থানীয় ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরিফ খান রাব্বি (সাভার):
  • আপলোডের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৫৯২৬ বার পঠিত

শনিবার (১৭ মে) সকালে সাভার পৌরসভার শিমুলতলা এলাকায় ওয়াইডব্লিউইউসিএ কনফারেন্স হলে সাভার নাগরিক কমিটি ও নাগরিক ফোরামের যৌথ আয়োজনে আইনশৃঙ্খলা, মহাসড়ক ব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়ণ, শিল্পায়ন, পরিবেশ দূষণ ও দখলে সংকটাপন্ন সাভার ও আশুলিয়া উত্তোরণের উপায় নিয়ে আলোচনায় প্রত্যাশা ও বিভিন্ন দাবি জানান বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রহিম উদ্দিন আহমেদ।

এনজিও সমন্বয় পরিষদ এবং নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সহযোগিতায় সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খান নঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাবেক সচিব আব্দুল বাকী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো: আবুবকর সরকার, জাকসুর সাবেক ভিপি আশরাফ উদ্দিন খান, সাভার পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু, সাভার কলেজ ছাত্র সংসদের প্রথম ভিপি শওকত আলী মাহমুদ, সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলল মো: খোরশেদ আলম, সাভার নাগরিক ফোরামের সভাপতি নাজমুস সাকিব, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা মো: আফজাল হোসেন, ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী ও সাভার পৌরসভার সাবেক কাউন্সিলর হাসান মাহবুব মাস্টার, সাভার থানা জামায়াতের আমীর আব্দুল কাদের, আশুলিয়া থানা জামায়াতের আমীর অধ্যক্ষ বশির আহমেদ, পরিবেশবিদ শামসুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল কাদের তালুকদার, পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিরুজ্জামান বদির, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আব্দুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন, সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি, ব্যবসায়ী নেতা কায়কোবাদ মোঃ শরিফুজ্জামান, সাভার নাহরিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো: জিয়াউদ্দিন সরকার, নারী নেত্রী পারভীন ইসলাম, প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি ওয়াকিল আহমেদ, মাওলানা ইসরাফিল হোসেন সাভারী প্রমুখ। অনুষ্ঠানে সাভার-আশুলিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত আয়োজনে সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন,সর্বাঙ্গে ব্যাথা ঔষধ দিব কোথা।সাভারের প্রতিটি ক্ষেত্রে সমস্যা রয়েছে। আমি আসার পর থেকে তা সমাধানের চেষ্টা করলেও এক অদৃশ্য শক্তি তা বাস্তবায়ন হতে দেয় না।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন মানুষের যেকোনো প্রয়োজনে, পুলিশকে কল করে।পুলিশ হিসেবে এটি আমার কাছে গর্বের।

সাভারের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবু বলেন,এখন কোনো রাজনৈতিক সরকার নেই।সকল ক্ষমতা প্রশাসনের কাছে। বিএনপি এতে কোনো হস্তক্ষেপ করে না,করবে না।প্রয়োজনীয় সকল সাহায্য সহযোগিতার আশ্বাস দেন তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..