মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড একই অভিযোগে বারবার জরিমানা, তবুও বদলায়নি রহমানিয়া পাম্প ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

তাড়াইলে ধানের শীষের পক্ষে গণসংযোগে সরব উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৬১ বার পঠিত
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. উসমান ফারুকের পক্ষে নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছেন তাড়াইল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা বিএনপির শীর্ষ নেতারা। গণসংযোগকালে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয় এবং ভোটারদের মাঝে দলের বার্তা তুলে ধরা হয়।

গণসংযোগ ও পথসভায় নেতৃত্ব দেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ সারওয়ার হোসেন লিটন। এ সময় তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে জনগণ পরিবর্তন চায়। ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামির হোসেন সাকি, সাবেক উপজেলা সভাপতি মোঃ সাইদুজ্জামান মোস্তফা, সাবেক সহ-সভাপতি মোঃ আখলাকুল ইসলাম অংকুর, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল মাহমুদ শোয়েবসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ জানান, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারণার গতি বাড়ানো হবে এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ ও সভা অনুষ্ঠিত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..