শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

তাড়াইলে বজ্রপাতে যুবকের মৃত্যু

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৫৯২৮ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বোরগাঁও গ্রামে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক বজ্রপাতে মৃত্যু বরণ করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৬এপ্রিল) সন্ধা বেলায় পার্শ্ববর্তী ইটনা উপজেলায় শ্বশুর বাড়ি যাওয়ার পথে আড়ালিয়া হাওরে এ ঘটনা ঘটে। কোন সন্ধান না পেয়ে খোঁজাখুজি করতে থাকলে পরদিন বৃহস্পতিবার (১৭এপ্রিল) আড়ালিয়া হাওরে সাদ্দাম হোসেনের লাশ দেখতে পান স্বজনরা।

ঘটনার খবর পেয়ে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুবকর সিদ্দিকী ছুটে যান এবং সত্যতা নিশ্চিত করে মৃত সাদ্দাম হোসেনের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ ২৫হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ৪নং জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক রতন, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..