বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

অসহায় কৃষাণীর মাঠের ধান কেটে দিলেন তালতলী কৃষক দল

আমতলী (বরগুন) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫৮৫৬ বার পঠিত

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের পাজরাভাঙা গ্রামের এক অসহায় কৃষাণীর মাঠের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা। ঘটনা ঘটেছে রবিবার দুপুরে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল‌্যের সৃষ্টি হয়েছে।

জানাগেছে, ঢাকায় কর্মরত স্বামী বেল্লাল মিয়ার অনুপস্থিতিতে গৃহবধূ আসমা বেগম নিজেই জমির ধান কেটে ঘরে তুলতে গিয়ে শ্রমিক ও ধান কাটা যন্ত্রের অভাবে বিপাকে পড়েন। মাঠ থেকে সকলের ধান তুলে নিলেও তিনি কেটে ঘরে তুলতে পারেনি। তার ধান মাঠে পেকে নষ্ট হচ্ছে। খবর পেয়ে রবিবার দুপুর ১২ টার দিকে তালতলী উপজেলা কৃষক দল সভাপদি অবসরপ্রাপ্ত অধ‌্যক্ষ হারুন অর-রশিদ নেতাকর্মীদের নিয়ে তার জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে ঘরে তুলে দেন। এই সময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু জাফর, বড়বগী ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাসির উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

গৃহবধ আসমা বেগম বলেন, কৃষক দলেনর নেতাকমীরা আমার ধান কেটে ঘর তুলে দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ তাদের ভালো রাখবেন।

উপজেলা কৃষক দল সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমরা সব সময় কৃষকের পাশে থাকি। আজকের ওই মানবিক সহযোগিতাও সেই নির্দেশনারই অংশ।

তালতলী উপজেলা কৃষকদল সভাপতি অবসরপ্রাপ্ত অধ‌্যক্ষ হারুন অর রশিদ খাঁন বলেন, খবর পেয়ে কৃষক দলের নেতাকমী নিয়ে ওই কৃষাণীর ধান কেটে বাড়ীতে তুলে দিয়ে এসেছি। তিনি আরো বলেন, দেশ নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনাই সকল ভালো কাজের উদ‌্যোগ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..