বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী নান্দাইলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক বেতাগীতে ৩৪টি পূজামন্ডবে শান্তিপূর্নভাবে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব সম্ভাব্য মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের মণ্ডপ পরিদর্শন, নানা প্রতিশ্রুতি আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি পটুয়াখালীতে পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা

মো : আরিফুর রহমান সুজন :
  • আপলোডের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

৪৫তম বিসিএসে চূড়ান্তভাবে গেজেট থেকে বাদ পড়া ৫৬ জন প্রার্থীর সম্পূরক গেজেট প্রকাশসহ পাঁচ দফা দাবিতে অনশনে বসেছেন গেজেটবঞ্চিত প্রার্থীরা। এতদিন অবস্থান কর্মসূচী থাকলেও আজ বুধবার থেকে অনশন কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রাজধানীর রাজধানীর রাজু ভাস্কর্যের অনশন কর্মসূচি থেকে এসব দাবি জানান প্রার্থীরা

প্রার্থীদের দাবি, যাদের নামে ফৌজদারি মামলা নেই, তাদের দ্রুত সম্পূরক গেজেট প্রকাশের মাধ্যমে নিয়োগের সুযোগ দিতে হবে। কী কারণে তাদের চূড়ান্ত গেজেটে অন্তর্ভুক্ত করা হয়নি, সে বিষয়ে তারা স্পষ্ট কোনো ব্যাখ্যা পাননি।

প্রার্থীদের দেয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে শুরু হওয়া ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়ায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষাসহ বিভিন্ন ধাপ পেরিয়ে ১ হাজার ৮০৭ জনকে ২০২৫ সালের ২৭ নভেম্বর নিয়োগের জন্য সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রায় ১১ মাস পর ২০২৬ সালের ১৪ অক্টোবর প্রকাশিত গেজেটে তাদের মধ্যে ১ হাজার ৭০২ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। ফলে ১০৫ জন গেজেট থেকে বাদ পড়েন। তাদের মধ্যে ৪৮ জন স্বেচ্ছায় মেডিকেল পরীক্ষায় অংশ নেননি বলে দাবি প্রার্থীদের। বাকি ৫৬ জন সব প্রক্রিয়ায় অংশ নিয়েও গেজেটভুক্ত হননি।

প্রার্থী রুবেল হোসেন জানান ” আমাদের মেধা ও শ্রমের কি কোনো দাম নেই। কি কারণে আমাদের বাদ দেওয়া হলো সেটা আমরা জানি না। সরকারের উচ্চ মহল থেকে বারবার মেধাকে অগ্রাধিকার দেবার কথা বলা হলেও ভ্যারিফিকেশন নামক এক অদ্ভুত প্রহসনের নামে প্রতি বিসিএসে মেধাবীরা বাদ পড়ছে যার সর্বশেষ স্বীকার ৪৫তম বিসিএসের ৫৬টি পরিবার। আমরা এবিষয় মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করি ”

অপর একপ্রার্থী মো. ফজলে ইফফাত অনিক বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারের পরও ৪৫তম বিসিএসের গেজেট থেকে প্রার্থীদের বাদ পড়ার ঘটনা তাদের হতাশ করেছে। মানবিক বিষয় থেকে সরকার আমাদের পাশে থাকবেন

গেজেটবঞ্চিত প্রার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, যাদের নামে ফৌজদারি মামলা নেই, তাদের দ্রুত সম্পূরক গেজেট প্রকাশ; নাগরিক হিসেবে বৈষম্যের শিকার না হওয়ার নিশ্চয়তা; স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন; আগামী ১ নভেম্বর অন্য সুপারিশপ্রাপ্তদের সঙ্গে যোগদানের সুযোগ এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত আশ্বাস দেয়া।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..