মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সাভারে এনসিপি নেতাদের ওপর হামলায় আহত ৮

আরিফ খান রাব্বি (সাভার):
  • আপলোডের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৫৮৭১ বার পঠিত

আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসময় অন্তত আটজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকায় তাদের ওপর হামলা করে সন্ত্রাসীরা।
আহতরা হলেন, এনসিপির অঙ্গসংগঠন শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাভারের যুগ্ম সদস্যসচিব তাওহিদুল ইসলাম সানভি, উপজেলার সিনিয়র মুখপাত্র হৃদয় হাসান, সিটি ইউনিভার্সিটির সদস্যসচিব তাওহিদ আহমেদ শান্তসহ আরও চারজন।

এ বিষয়ে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন বলেন, ‘আমরা রাতে ওই এলাকায় ঘুরতে যাই। সেখানে অবৈধ সীসা কারখানায় সীসা পোড়ানো হচ্ছে দেখতে পেয়ে তাৎক্ষণিক আশুলিয়া থানার ওসিকে জানাই। তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ করে দিতে বলেন। আমরা ভিডিও ধারণ করে নিয়ে গোহাইলবাড়ি এলাকায় আসলে একটি গাড়ি ও মোটরসাইকেলে করে ২০-২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এসময় আমাদের আটজন নেতাকর্মীর আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, ঘটনা শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..