বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

ডিএসইসি’র উদ্যোগে প্রেস কাউন্সিলে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

আসাদুজ্জামান সজীব:
  • আপলোডের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫৯২১ বার পঠিত

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর উদ্যোগে ”গণমাধ্যমের অপসংবাদিকতা ও ইহার প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

রবিবার (১ জুন) রাজধানীর সেগুনবাগিচা তোপখানা রোডস্থ বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।  আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক ওয়াসিক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আব্দুস সবুর।

অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, সহ-সভাপতি আলী ইমাম সুমন, সাংগঠনিক সম্পাদক শহীদ রানা, কোষাধ্যক্ষ নাজিম উদ-দৌলা সাদি, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি, কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, নির্বাহী সদস্য তানজিমুল নয়ন, আবু ইউসুফ, মো: আসাদুজ্জামান সজীব ছাড়াও সংগঠনের সদস্যরা।  অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।
বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৫৬ জন সহ-সম্পাদক অংশগ্রহণ করেন।  কর্মশালা শেষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..