মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ বেতাগীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা অবৈধ জাল ধ্বংস আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে হারিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মানিকগঞ্জে পদ্মার চ্যানেল চার্জ নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, থানা ঘেরাও

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উপজেলা পরিষদের সিএ মুনিরার মৃত্যু

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫৮৭১ বার পঠিত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের চিফ অ্যাসিস্ট্যান্ট (সিএ) সিরাজুম মুনিরা (৩৩) মারা গেছেন।

শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ভান্ডারিয়া এলাকায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।

মুনিরা পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামের মোহাম্মদ মোজাম্মেল কাজীর মেয়ে ও সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মনির মিয়ার স্ত্রী। তার ১০ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন মনিরা। এরপর বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার প্ল্যাটিলেট কমে গেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। পথিমধ্যে মারা যান মনিরা।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..