বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

রংপুরে আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৫৯১৭ বার পঠিত
রংপুরে আ’লীগের তিন নেতা গ্রেফতার................ছবি: সংগৃহীত

রংপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহ¯পতিবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত পীরগঞ্জ, কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতার করা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে বাধা, অর্থ জোগানের পরিকল্পনা ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবলু মিয়া (৫০), কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফি (৫৭) এবং মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহারভুক্ত আসামি বাবলু মিয়াকে আটক করা হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী বলেন, একাধিক মামলার আসামি আতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্থ জোগানের পরিকল্পনা এবং সাবেক সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান ও তাঁর ছেলে রাশেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। এছাড়াও ৩৫ লক্ষ টাকার বিনিময়ে নৌকা প্রতীক পেয়ে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম বলেন, তাঁদেরকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..