মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান স্তন ক্যানসার সচেতনতায় আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল এর বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রী জাপান পৌঁছেছেন আমার দেশের প্রেসে বোমা নিক্ষেপ, এনইসির উদ্বেগ ও নিন্দা আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালীতে মা ইলিশ রক্ষায় ৩৭৭ অভিযান, জব্দ ১৬ লাখ মিটার জাল অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা চালু হচ্ছে ‘আইডিয়াল জেনারেল হাসপাতাল’, আধুনিক স্বাস্থ্যসেবার নতুন প্রত্যাশা গুনছে মোরেলগঞ্জবাসী

ভারত বসে দেশকে অস্থিতিশীল করার প্লান করছে আওয়ামীলীগ: আলতাফ হোসেন চৌধুরী

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫৯২৭ বার পঠিত

সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর বলেছেন, বাংলাদেশের ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা এখন ইন্ডিয়াতে অফিস নিয়েছে। সেখানে বসে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে তারা কিন্তু দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকায় এখনো কিছু করতে পারেনি।

শুক্রবার বিকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই পথসভায় তিনি এই মন্তব্য করেন। পথসভাটি কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ থেকে শুরু গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে যেয়ে সমাবেশে মিলিত হয়। এসময় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী আরো বলেন, রাজপথে নেমে বুকের তাজা রক্ত দিয়ে আওয়ামী লীগ কে দেশ থেকে বিতরিত করছে ছাত্ররা। তাই তাদের রক্তের মূল্য দিতে হবে, সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে। কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সিনিয়র সদস্য মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, লেফটেন্যান্ট কর্নেল(অবঃ) মোঃ আবদুল মান্নান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মোহসীন উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন ও সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..