শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

যুক্তরাজ্যে করোনা আবার শক্তিশালী রূপ নিচ্ছে , এক দিনে আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৬৩০২ বার পঠিত

করোনার মহামারি শুরুর পর থেকে যুক্তরাজ্যে এক দিনে সর্বাধিক আক্রান্ত শনাক্ত হয়েছে স্থানীয় সময় বুধবার। দেশটিতে বুধবার রেকর্ড ৭৮ হাজার ৬১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এর আগে যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণের রেকর্ডটি হয়েছিল এ বছরের শুরুর দিকে। গত ৪ জানুয়ারি দেশটিতে ৬৮ হাজার ৫৩ জন সংক্রমিত শনাক্ত হয়। যুক্তরাজ্য তখন লকডাউনে ছিল।

এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস হুইটি সতর্ক করে বলেছেন—আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও রেকর্ড ভাঙবে।

ক্রিস হুইটি আরও বলেন, আসন্ন বড়দিন উপলক্ষ্য করে সামাজিক সমাগম এবং লোকজনের মেলামেশা সম্পর্কিত বিষয়গুলোকে জনগণের অগ্রাধিকার দেওয়া উচিত।

অধ্যাপক হুইটির পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, সবার কোভিড টিকার বুস্টার ডোজ নেওয়া ‘একদম অত্যাবশ্যক’ হয়ে পড়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী সতর্ক করে জানান, কিছু এলাকায় এখন দুদিনের কম সময়ের মধ্যে শনাক্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে।

বরিস জনসন বলেন, ‘আমি ভয় পাচ্ছি—সারা দেশে প্রতি সপ্তাহে ১০ শতাংশ হারে এবং লন্ডনে প্রায় দুই-তৃতীয়াংশ হারে সংক্রমণ বেড়ে হাসপাতালে রোগীর সংখ্যা অনিবার্যভাবে বাড়তে যাচ্ছে।’

অধ্যাপক হুইটি জানান, যুক্তরাজ্য এ মুহূর্তে দুটি মহামারির সম্মুখীন—একটি ‘খুব দ্রুত সংক্রমণশীল’ ওমিক্রন ভ্যারিয়্যান্ট এবং অপরটি হলো ডেলটা ভ্যারিয়্যান্ট।

অধ্যাপক হুইটি বলেন, ‘আশঙ্কার কথা হলো—আমাদের বাস্তববাদী হতে হবে যে, আগামী কয়েক সপ্তাহে রেকর্ডগুলো অনেকবার ভাঙতে যাচ্ছে, কারণ শনাক্তের হার বাড়তে থাকবে।’

বড়দিন বা ইংরেজি নববর্ষের উৎসবে লোকজনের যাওয়া উচিত হবে কি না জানতে চাওয়া হলে অধ্যাপক হুইটি বলেন, ‘যাদের সঙ্গে মেলামেশা করার প্রয়োজন নেই, তেমন লোকজনের সঙ্গে মিশবেন না।’

‘অবিশ্বাস্য মাত্রায় সংক্রামক একটি ভাইরাসের ক্ষেত্রে কী করা বুদ্ধিমানের কাজ হবে, তা বোঝার জন্য (আপনার) মেডিকেল ডিগ্রির প্রয়োজন নেই’, যোগ করেন অধ্যাপক হুইটি।

স্বাস্থ্যঝুঁকিতে থাকা কারও সঙ্গে দেখা করার আগে করোনা পরীক্ষা করিয়ে নিতে এবং সম্ভব হলে বায়ুচলাচলের সুব্যবস্থা রয়েছে এমন স্থানে কিংবা বাইরে কোথাও দেখা করার পরামর্শ দেন অধ্যাপক হুইটি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার গণজমায়েত সীমিত করে কিংবা পানশালা ও রেস্তোঁরা বন্ধ করে বড়দিনের অনুষ্ঠানগুলো বাতিল করছে না। তবে, তিনি লোকজনকে সামাজিক মেলামেশা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের জন্য সতর্ক করেন।

বরিস জনসন বলেন, ‘আমি অনেকবার বলেছি—আমি মনে করি যে, এবারের বড়দিন গতবারের চেয়ে যথেষ্ট ভালো হবে। এবং আমি এখনও তা-ই মনে করছি।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..