শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

মুরাদনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৫৮৩২ বার পঠিত
প্রতিকী ছবি :

মুরাদনগরে বাড়ির পাশের জমির পানিতে ডুবে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু সিফাত হোসেন কামারচর গ্রামের বজলু মিয়ার ছেলে।

স্বজনরা জানান, প্রতিদিনের মতো ঘরের বাইরে খেলাধুলা করছিল শিশুটি। হঠাৎ করে তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখে বাড়ির পাশে থাকা জমির পানিতে পড়ে আছে সে। পরে সেখান থেকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: সুচেতা ভট্টাচার্য জানান, শিশুটির স্বজনদের ভাষ্যমতে শিশুটি পানিতে পড়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে আসার পরে বাচ্চাটার পালস বিপি কিছুই পাওয়া যায়নি এবং তার হার্টবিটও পাওয়া যায়নি। বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..