শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

মুরাদনগরের পরমতলায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৩০ বার পঠিত
মুরাদনগরের পরমতলায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত-------------- ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পরমতলা শব্দরখান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরতে এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম মহিউদ্দিন অঞ্জন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক।

উপজেলা জিসাসের যুগ্ম আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান ছিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ খাইরুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, ধামঘর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, উপজেলা যুবদলের সদস্য আল আমিন সরকার, ধামঘর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন সেন্টু, বিএনপির প্রবাসী নেতা জামাল খান, বিএনপি নেতা রমিজ উদ্দিন, মনিরুল ইসলাম, নেছার উদ্দিন খোকন, শাহ আলম সরকার, মোঃ শহীদ উল্লাহ সরকার প্রমুখ।

এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও গ্রামের সাধারণ জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। উঠান বৈঠক শেষে মুরাদনগরের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..