শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

মুরাদনগরে শহীদদের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৫৯ বার পঠিত
মুক্তিযুদ্ধ ও ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজন---------------------- ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আহতদের সুস্থতা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক এমপি ও মন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

বুধবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার দীঘিরপাড়ে বেগম সুফিয়া শওকত কলেজ ছাত্রদলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। কলেজ ছাত্রদলের সভাপতি মীর আসিফ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর জাহিদ হাসান সম্রাট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম সুফিয়া শওকত কলেজের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আহমেদ বাদল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির সিদ্দিকী, কলেজের এডহক কমিটির সভাপতি আহমেদ রিফাত, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুদ্দিন আহমেদ তুহিন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ হানিফ, ইউনিয়ন যুবদলের সভাপতি মীর হাসান ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য জান্টু খান, উপজেলা ছাত্রদলের সদস্য রহমতুল্লাহসহ কলেজ ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী ও সহস্রাধিক শিক্ষার্থী।

দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফেরাত, আহতদের সুস্থতা, বিএনপির নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..