সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়াতে আন্তঃসংলাপ সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী

সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘির সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। অভিযোগের একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ ওঠা পুলিশ সদস্য আনেস আলী তিনি সান্তাহার পুলিশ ফাঁড়িতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় এলাকায় নানা ধরনের কানাঘুষা চলছে। পাশাপাশি অভিযোগটি নিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন অনেকেই।

জানা যায়, প্রায় এক বছর আগে সান্তাহার পুলিশ ফাঁড়িতে সহকারী উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন আনেস আলী। যোগদানের কয়েক মাস পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। একাধিক নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে।

সান্তাহার নতুন বাজার এলাকায় এক নারীর বাসায় অবাধ যাতায়াতে তাকে হাতেনাতে আটকের পর বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়া হয়েছে। এরপর সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে একটি শয়নকক্ষে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসে। এ নিয়ে অনেকেই মাঝে ব্যাপক সমালোচনা শুরু করতে দেখা যায়।

বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয় কয়েকজনকে গোপন রাখার জন্য ভয়ভীতি দেখিয়ে চাপসৃষ্টি করেন। এদিকে, তার বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে গোপনে সুবিধা নেওয়া এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার না করে অর্থের বিনিময়ে তাদের সুবিধা দেওয়ার অভিযোগও উঠেছে। এতে দিনদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের বদলে উল্টো অবনতি দেখা দেয়। এ বিষয়ে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

অভিযোগ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আনেস আলীর সঙ্গে যোগাযোগ করা তিনি বিষয়টি এড়িয়ে যান।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন জানান, তথ্যটি আমার জানা নেই খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..