শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

২০১৮ সালের হামলা, আজও ন্যায় বিচারের অপেক্ষায় পটুয়াখালী ছাত্রদল নেতা

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৫৮২০ বার পঠিত

পটুয়াখালী: ৩ অক্টোবর, পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পটুয়াখালী পৌরসভার ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ বশির তালুকদার অভিযোগ করেছেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় ছাত্রলীগের সন্ত্রাসী হামলার শিকার হয়েও আজ পর্যন্ত তিনি ন্যায়বিচার পাননি।

বশির তালুকদার জানান, ২০১৮ সালের ২০ ডিসেম্বর সার্কিট হাউসের সামনে দলীয় বৈঠকের পর ছাত্রলীগের সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এতে গুরুতর জখম হয়েছেন তিনি এবং তার পায়ে ১০টি সেলাই দিতে হয়েছে।

তিনি অভিযোগ করেন, হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক বের করে দেয়। এরপর প্রায় দেড় মাস অসুস্থ অবস্থায় বিভিন্ন স্থানে আত্মগোপন করতে হয়। ঘটনার দিন তার মোবাইল, টাকা ও মোটরবাইকও ছিনিয়ে নেওয়া হয়।

বশির তালুকদার আরও জানান, থানায় মামলা করতে গিয়ে তা গ্রহণ করা হয়নি। কারণ হামলায় জড়িত ছিলেন স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, যিনি পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং একাধিকবার মনোনীত ৮নং ওয়ার্ডের কমিশনার ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি কোনো আর্থিক সাহায্য চাই না। আমি শুধু চাই, আমাদের মতো ত্যাগী কর্মীরা যেন অবহেলিত না হয়। আমার ক্ষত ও ত্যাগ যেন তারেক রহমান স্যারের কাছে পৌঁছায়।

তিনি আরও যোগ করেন, যারা রাজপথে থেকে দলের জন্য ত্যাগ স্বীকার করেন, তাদের কথা ভুলে যাওয়া ঠিক নয়। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং আশা প্রকাশ করেন, দলের ত্যাগী নেতাকর্মীরা সম্মানের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..