বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে যুব রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী, সার্টিফিকেট বিতরণ বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১৫ শিক্ষার্থী বাড়তি ৭ মেঘাওয়াট বিদ্যুৎ যোগ করে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি তাড়াইলে অতি বৃষ্টিতে তলিয়ে গেছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষক নান্দাইলে জাঁকজমকপূর্ণ ভাবে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরগুনায় ডিবির বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার নান্দাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন তাড়াইলে জমি সংক্রান্ত মামলায় বিবাদীর লিখিত জবানবন্দী দাখিল তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রবাসে দলের গতি বাড়াতে অনলাইন পেমেন্ট গেটওয়ে: দুবাই থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে স্বাগত জানালেন ইউএই কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ

মো. মাসুম বিল্লাহ (আরব আমিরাত প্রতিনিধি) :
  • আপলোডের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৮৩৭ বার পঠিত
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল প্রধান অতিথি এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান...............ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে সম্প্রতি উদ্বোধন করা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রাথমিক সদস্যপদ নবায়ন ও গ্রহণের উদ্যোগে স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ সংযুক্ত আরব আমিরাতে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল প্রধান অতিথি এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে, দুবাইয়ের মতিনা গ্র্যান্ড এক্সেলসিয়র হোটেলে আয়োজিত এক সভা থেকে ভার্চুয়ালী যোগ দেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দরা।

প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার এই ডিজিটাল প্রক্রিয়াকে একযোগে স্বাগত জানিয়েছেন আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপি নেতারা। তারা মন্তব্য করেছেন যে, এই অনলাইন পদ্ধতির ফলে প্রবাসীদের জন্য সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের প্রক্রিয়াটি অত্যন্ত সহজ হয়ে গেল, যা পূর্বে একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া ছিল।

ইউএই’র বিএনপি যুগ্ম আহবায়ক হাজী শরাফত আলী বলেন, “আমরা এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই। প্রবাসে থেকে দলের সদস্যপদ সংক্রান্ত কাজ করা এখন অনেক সহজ হলো। এতে আরব আমিরাতসহ বিশ্বের সকল প্রবাসীর সঙ্গে দলের মূল কাঠামোর যোগাযোগ আরও নিবিড় হবে।”

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএই যুগ্ন আহবায়ক আলহাজ্ব সরাফত আলী, আমিরাত কমিউনিটি নেতা ইয়াকুব সৈনিক, আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব,সাবেক উপদেষ্টা আজিমুদ্দিন তালুকদার,কুয়েত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মন্জু, বিএনপির সদস্য সেলিম উদ্দিন খান, বেলাল উদ্দিন, নুরুন্নবী ভুঁইয়া, মুসা আল মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম, রিটু, প্রকৌশলী মোহাম্মদ আলী, প্রকৌশলী মফিজ উল্যাহ যুব নেতা জানে আলম, জাকির হোসেন,স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক আবু রাসেল, আবু নাছের, জিল্লু রহমান আমেনা বেগম,প্রকৌশলী মোস্তফা কামাল,প্রকৌশলী আমজাদ হোসেন,প্রকৌশলী লুতফুর রহমান সুমন, মোহাম্মদ শাহাজান মিয়া,আবু তাহের রুবেল প্রমূখ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, এই সরলীকৃত পদ্ধতির কারণে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী দলের হাজার হাজার সমর্থক ও শুভাকাঙ্ক্ষী এখন আরও সহজে নিজেদেরকে দলের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত করতে পারবেন। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বিএনপি’র ভিত্তি আরও মজবুত হবে বলে তারা মনে করছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..