সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জের বাজারে রূপালি ইলিশের ছড়াছড়ি, দামের উত্তাপে স্বাদ থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ আদমদীঘিতে ৫০ অসহায়ের মাঝে অনুদানের চেক প্রদান করলেন এমপি মহিত তালুকদার আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ইয়াসের খান চৌধুরী এমপি বেতাগীতে মানবতার দেয়াল স্থাপন দেশে এলো ৬ বাংলাদেশির মরদেহ, হোটেল মালিক আটক রোববার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি স্বপ্ন পূরণ হলোনা, কফিনে বন্দি হয়ে দেশে ফিরলেন সৌদি প্রবাসী হাঁস চুরি করতে গিয়ে কাঁঠালিয়ায় গণপিটুনির শিকার ২ যুবক, পুলিশে সোপর্দ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

বাংলাদেশ দলিল লেখক সমিতি পটুয়াখালী জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৮৫ বার পঠিত

বাংলাদেশ দলিল লেখক সমিতি পটুয়াখালী জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি (শনিবার) সকাল ১০টায় পটুয়াখালী শহরের সেন্টারপাড়া এলাকার বধুয়া কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালী জেলা দলিল লেখক সমিতির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম আকন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুবুর রহমান।

সভায় জানানো হয়, গত ২৮ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান এম এ রশিদ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে পটুয়াখালী জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট চূড়ান্ত কমিটি অনুমোদন দেওয়া হয়।

সভাপতি মোঃ আমিনুল ইসলাম আকন তার বক্তব্যে দলিল লেখকদের পেশাগত অধিকার রক্ষা, সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দলিল লেখকদের স্বার্থ রক্ষায় সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান তালুকদার সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন। তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনা অনুযায়ী জেলা শাখার কার্যক্রম পরিচালিত হবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।

পরিচিতি সভায় কমিটির অন্যান্য পদবি ধারীদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবদুর রব কিসলু, সহ-সভাপতি হারুন অর রশিদ, জালাল উদ্দিন আহম্মেদ, জাকির হোসেন, আ.ন.ম মনিরুজ্জামান (আবু নাইম) ও ইউসুফ আলী খান।
এছাড়া সহ সাধারণ সম্পাদক হিসেবে শামসুল হক (সোহেল গাজী), মাসুদ খান (বকু), বদরুল ইসলাম ও মজিবুর রহমান শাহিন; সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান (মিলন), কোষাধ্যক্ষ শাহজাহান তালুকদার এবং দপ্তর সম্পাদক এনায়েত হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে পারস্পরিক মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে পরিচিতি সভার সমাপ্তি হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..