রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জের বাজারে রূপালি ইলিশের ছড়াছড়ি, দামের উত্তাপে স্বাদ থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ আদমদীঘিতে ৫০ অসহায়ের মাঝে অনুদানের চেক প্রদান করলেন এমপি মহিত তালুকদার আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ইয়াসের খান চৌধুরী এমপি বেতাগীতে মানবতার দেয়াল স্থাপন দেশে এলো ৬ বাংলাদেশির মরদেহ, হোটেল মালিক আটক রোববার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি স্বপ্ন পূরণ হলোনা, কফিনে বন্দি হয়ে দেশে ফিরলেন সৌদি প্রবাসী হাঁস চুরি করতে গিয়ে কাঁঠালিয়ায় গণপিটুনির শিকার ২ যুবক, পুলিশে সোপর্দ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ইয়াসের খান চৌধুরী এমপি

এম আর বাবুল নান্দাইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

রোববার (২৩ আগস্ট) বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের প্রক্রিয়ায় তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়। তাঁর নির্বাচিত হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন এডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, নিয়মিত পাঠদান, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন কমিটি।

উল্লেখ্য, আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়টি নান্দাইলের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়ের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগীদের সম্মিলিত উদ্যোগকে আরও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এদিকে ইয়াসের খান চৌধুরী এমপি বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে এবং নান্দাইলের শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠানটি আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..