শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

তাড়াইলে বোরগাঁও গ্রামে ড. এম উসমান ফারুক -এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৯১ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৪নং জাওয়ার ইউনিয়নের বোরগাঁও চৌরাস্তা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ড. এম উসমান ফারুক এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টায় জমকালো আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাটি আয়োজন করেন বিএনপির ৪নং জাওয়ার ইউনিয়ন শাখার সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ সঞ্জু ব্যপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. এম উসমান ফারুক বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
এসময় সঞ্জু বেপারী বলেন,
“ড. এম উসমান ফারুক একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতা। এলাকার উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ে তাঁর বিকল্প নেই। আগামী নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”

পথসভায় তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ সারোয়ার হোসেন লিটন, সাধারন সম্পাদক মোঃ সারোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামির হোসেন সাকি উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সাইদু্জ্জামান মোস্তফা, সহ-সভাপতি মোঃ আখলাকুল ইসলাম অংকুর, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ শরিফুল মাহমুদ শোয়েবসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..