শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম আড়াইহাজারে খাদ্যপণ্যের অনিয়মে এসিআই গ্রুপকে লাখ টাকা জরিমানা নান্দাইলে মুশুল্লী উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: ওমর ফারুক মোরেলগঞ্জের বলইবুনিয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাদিক শিকদার নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জের স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা সিকদারের সান্তাহারে অটো রাইস মিলের প্রভাবে ইরামতি খাল সংরক্ষণের অভাবে বিলুপ্তের পথে আমতলীতে বিডি কেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

এম আর বাবুল নান্দাইল :
  • আপলোডের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫৭৯৯ বার পঠিত
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড বাজারে অবস্থিত জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা অন্যত্র স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে নান্দাইল রোড বাজার ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ব্যাংক শাখার সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক, কৃষক, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে এবং গাংগাইল ইউনিয়ন বিএনপির নেতা ও ব্যবসায়ী রিপন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আলী আসলাম ভূইঁয়া, বিএনপি নেতা বাহা উদ্দিন আকন্দ, সাবেক ইউপি সদস্য ও প্রবীণ ব্যবসায়ী শামছুদ্দীন, গাংগাইল ইউনিয়ন যুবদল নেতা ইমামুল হক চন্দন, ইউপি সদস্য নূরুল ইসলাম নূরু, বিএনপি নেতা গোলাপ মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, নান্দাইল রোড বাজার শাখাটি দীর্ঘদিন ধরে এলাকার ব্যবসায়ী, কৃষক, চাকরিজীবী ও সাধারণ মানুষের নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। শাখাটি অন্যত্র স্থানান্তর করা হলে হাজারো গ্রাহককে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষি কার্যক্রম এবং সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়বে।

তারা আরও বলেন, নান্দাইল রোড বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে জনতা ব্যাংকের শাখা থাকায় আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ সহজেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন। শাখাটি স্থানান্তর করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে এবং ব্যাংকের গ্রাহক সংখ্যাও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সমাবেশ থেকে বক্তারা জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা বর্তমান স্থানেই বহাল রাখার জোর দাবি জানান। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শাখাটি অন্যত্র স্থানান্তরের উদ্যোগ থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে নান্দাইল রোড বাজারের ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক এবং বিভিন্ন এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে উপস্থিত জনতা শাখাটি বর্তমান স্থানে বহাল রাখার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..