রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম, ভরি কত? বরগুনা–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনির হোসনাবাদ ইউনিয়নে গণসংযোগ রংপুরে প্রয়াত নেতা মোজাফফর হোসেনের পরিবারের খোঁজখবর নিলেন তারেক রহমান তাড়াইলে বোরগাঁও গ্রামে ড. এম উসমান ফারুক -এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সদস্য প্রশাসন মোয়াজ্জেম’র বিরুদ্ধে নীতিমালা বহির্ভূতভাবে ১১শ কর্মকর্তাকে পোস্টিং বাণিজ্য অর্ধশত কোটি টাকা ঘুষ গ্রহনের অভিযোগ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা দায়ের ঘুষ দুনীতির মাস্টারমাইন্ড স্বৈরাচারের দোসর পরিচালক বাজেট সাইফুজামানের খুঁটির জোর কোথায় অভিযোগ থাকা সত্ত্বেও ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠানে অর্ধশত কোটি টাকার ঋণ অনুমোদন ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসের স্টাফ মো. মাসুদ রানার কোটি টাকা আত্মসাৎ গণপূর্তের প্রকৌশলী জাহাঙ্গীর আলমের বেপরোয়া লুটপাটে বিধস্ত গণপূর্ত কাঠের কারখানা

বরগুনা–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনির হোসনাবাদ ইউনিয়নে গণসংযোগ

মো. রাসেল মুধা, বেতাগী (বরগুনা):
  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত

বরগুনা–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে গণসংযোগ করেছেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা–২ আসনের সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাচনী আহ্বায়ক শাজাহান কবিরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা।

নুরুল ইসলাম মনি তার বক্তব্যে বলেন, তিনি নির্বাচিত হলে উন্নয়নের ধারা বেতাগী থেকেই শুরু হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে বলে তিনি আশাবাদী।

এ সময় উপস্থিত বিএনপি নেতাকর্মীরা বলেন, হোসনাবাদ ইউনিয়নে নুরুল ইসলাম মনির পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে এই এলাকার জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।

সমাবেশ শেষে বিএনপিতে যোগদান করেন দুইজন। তারা হলেন মোশাহিদুল ইসলাম লিটন শিকদার এবং সাবেক পুলিশ কর্মকর্তা মতিউর রহমান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..