বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সন্মেলন আমতলীতে চিহ্নিত মাদক সম্রাট গ্রেফতার তাড়াইলে ধানের শীষের পক্ষে গণসংযোগে সরব উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমতলীতে ভোটকেন্দ্র দখল রোধে যৌথবাহিনীর মহড়া ​মির্জাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার শবে বরাত উপলক্ষে চাকামইয়ায় অসহায়দের মাঝে বিনামূল্যে গরুর গোস্ত বিতরণ ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে আমতলী উপজেলা কৃষি অফিসে চুরি, ল্যাবটপ ও নগদ টাকা লুট তাড়াইলে ড. উসমান ফারুককে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাদের পরিকল্পনা সভা অনুষ্ঠিত ভোটের বিনিময়ে ‘জান্নাত’ দেওয়ার প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ: আমতলীতে নজরুল মোল্লা

বরগুনা-১ আসনে ভোট লড়াই নজরুল মোল্লা বনাম অলি উল্লাহ

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৫৯ বার পঠিত

চারবার জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়া ইসলামী চিন্তাবিদ ও কেওরাবুনিয়া পীর হিসেবে পরিচিত মরহুম মাওলানা আব্দুর রশিদের অপূর্ণ স্বপ্ন পূরণে বরগুনা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার ছেলে মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান অলি উল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন নিয়ে তিনি মাঠে নেমেছেন।

বরগুনা-১ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটারদের মতে মূল লড়াই হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান অলি উল্লাহ ও বিএনপির প্রার্থী, তিনবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মোল্লার মধ্যে। অন্য দুই প্রার্থী হলেন ১০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন এবং জাতীয় পার্টি-জেপির প্রার্থী জামাল হোসাইন।

জানা গেছে, বরগুনা সদর উপজেলার কেওরাবুনিয়া গ্রামে জন্ম নেওয়া মাওলানা আব্দুর রশিদ স্থানীয়ভাবে ‘কেওরাবুনিয়া পীর’ হিসেবে পরিচিত ছিলেন। সজ্জন ব্যক্তি হিসেবে তার গ্রহণযোগ্যতা থাকলেও তিনি চারবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই পরাজিত হন।

১৯৯১ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কাছে পরাজিত হন। ওই নির্বাচনে শম্ভু পেয়েছিলেন ৪৪ হাজার ৭২২ ভোট এবং আব্দুর রশিদ পান ২৯ হাজার ৫০৭ ভোট।

১৯৯৬ সালেও একই দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। সে বছর শম্ভু প্রায় ৫৫ হাজার ভোট পেয়ে জয়ী হন, আর আব্দুর রশিদ পান ২৮ হাজার ৪৭৯ ভোট। ওই দুই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন আব্দুর রশিদ।

২০০১ সালে তিনি আবারও নির্বাচনে অংশ নেন, যেখানে আওয়ামী লীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। তবে ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী মতিয়ার রহমানের চেয়েও বেশি ভোট পান।

পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে অনুষ্ঠিত নির্বাচনে তিনি অংশ নেননি। ২০১৮ সালে মাওলানা আব্দুর রশিদ মৃত্যুবরণ করেন।

বাবার ধারাবাহিক পরাজয় মেনে নিতে না পেরে ছেলে মাওলানা মাহমুদুল হাসান অলি উল্লাহ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হন। সে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বিজয়ী হন বলে অভিযোগ ওঠে।

এবার ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার হেরে যাওয়া আসন থেকে বিজয় অর্জনের লক্ষ্য নিয়ে আবারও প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন অলি উল্লাহ।

এ নির্বাচনে বরগুনা-১ আসনের তিনটি উপজেলা—আমতলী, তালতলী ও বরগুনা সদর—মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এর মধ্যে আমতলীতে ১ লাখ ৮৪ হাজার ৮৪৮, তালতলীতে ৮৭ হাজার ২০ এবং বরগুনা সদরে ২ লাখ ৪৭ হাজার ৫৯১ জন ভোটার রয়েছেন।

চারজন প্রার্থীই বরগুনা সদর উপজেলার বাসিন্দা হওয়ায় আমতলী ও তালতলী উপজেলার ২ লাখ ৭১ হাজার ৮৬৮ ভোটার দুই প্রধান প্রার্থী—নজরুল ইসলাম মোল্লা ও অলি উল্লাহর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ দুই উপজেলার ভোটারদের মন জয়ের লক্ষ্যে উভয় প্রার্থীই মাঠে ব্যাপক প্রচার চালাচ্ছেন।

প্রচারণায় অলি উল্লাহর বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে তার বাবার রেখে যাওয়া ভক্তকুল, দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সমর্থন। অন্যদিকে নজরুল ইসলাম মোল্লার পুঁজি দলীয় সাংগঠনিক শক্তি ও ভোটারভিত্তি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান অলি উল্লাহ বলেন, আমার বাবা মাওলানা আব্দুর রশিদ কেওরাবুনিয়ার পীর হিসেবে মানুষের কাছে শ্রদ্ধাভাজন ছিলেন। চারবার নির্বাচন করেও তিনি জয়ী হতে পারেননি। বাবাকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছিল বলে আমাদের বিশ্বাস। বাবার সেই হার কোনো সন্তানই মেনে নিতে পারে না।

তিনি আরও বলেন, বাবার স্বপ্ন ছিল বরগুনা-১ আসন থেকে সংসদ সদস্য হয়ে মানুষের সেবা করার। সেই স্বপ্ন পূরণ করতেই আমি নির্বাচনে নেমেছি। এবার ভোটাররা সুযোগ পেয়েছেন, তারা এই সুযোগ হাতছাড়া করবেন না বলেই আমি আশাবাদী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..