মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “

ভোটের বিনিময়ে ‘জান্নাত’ দেওয়ার প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ: আমতলীতে নজরুল মোল্লা

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৯৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

ভোটের সঙ্গে ‘জান্নাত’ দেওয়ার প্রতিশ্রুতি কীভাবে জড়িত—তা নিয়ে প্রশ্ন তুলেছেন বরগুনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, সারা জীবন শুনেছি আমাকে ভোট দেন, আমি উন্নয়ন দেব, নিরাপত্তা দেব। আর এখন শুনছি—ভোট দেন, জান্নাত দেব। ভোটের সঙ্গে জান্নাতের সম্পর্ক কী? যে কথা বলছে, সে নিজে জান্নাতে যাবে কি না, তার নিশ্চয়তা আছে?

শনিবার (৩১ জানুয়ারি) রাতে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের তালুকদার বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম মোল্লা বলেন, একজন পীরকে ঘিরে পোলাপান মিছিল করছে—আমার ভাই, তোমার ভাই, অলি ভাই। আবার তার নাম নিয়ে ব্যঙ্গও করা হচ্ছে। এভাবে ব্যঙ্গ করলে তার সম্মান কোথায় থাকে? তিনি যদি পীর হন, তবে আল্লাহ-রাসুলের কথা বলবেন। কিন্তু তিনি যখন নির্বাচন করতে আসেন, তখন প্রশ্ন ওঠে—তারা কি ইসলাম কায়েম করতে চান, নাকি রাজনীতি?

বিএনপি প্রার্থী আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি এককভাবে সরকার গঠন করবে। বিএনপি সরকার গঠন করলে বরগুনা জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। পরে উপস্থিত ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ রেজাউল করিম পান্না আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন ফকির, অ্যাডভোকেট মহসিন মিয়া, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম ভিপি মামুন, সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, সাবেক যুগ্ম আহ্বায়ক হামীম খাঁন, মহিউদ্দির স্বপন হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী জামান রাকিব এবং সৈয়দ জহিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, বরগুনা-১ সংসদীয় আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ অলি উল্লাহর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। মোঃ অলি উল্লাহ বরগুনা জেলার কেওরাবুনিয়া দরবারের পীর হিসেবে পরিচিত।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..