বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সন্মেলন আমতলীতে চিহ্নিত মাদক সম্রাট গ্রেফতার তাড়াইলে ধানের শীষের পক্ষে গণসংযোগে সরব উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমতলীতে ভোটকেন্দ্র দখল রোধে যৌথবাহিনীর মহড়া ​মির্জাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার শবে বরাত উপলক্ষে চাকামইয়ায় অসহায়দের মাঝে বিনামূল্যে গরুর গোস্ত বিতরণ ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে আমতলী উপজেলা কৃষি অফিসে চুরি, ল্যাবটপ ও নগদ টাকা লুট তাড়াইলে ড. উসমান ফারুককে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাদের পরিকল্পনা সভা অনুষ্ঠিত ভোটের বিনিময়ে ‘জান্নাত’ দেওয়ার প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ: আমতলীতে নজরুল মোল্লা

​মির্জাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

​মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট- ফেজ ২’ চলাকালীন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল মল্লিককে (৬২) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সুবিদখালী বন্দর বাজার মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে মির্জাগঞ্জ থানা পুলিশ।

​গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন বাবুল মল্লিক উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মৃত আজাহার আলী মল্লিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

​অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর (এসআই) মোঃ ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত বাবুল মল্লিকের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর মামলা রয়েছে। ​তিনি ২০২৩ সালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলার

এজাহারভুক্ত এবং ​২০২৪ সালের দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর মামলার অন্যতম সন্দেহভাজন আসামি।

​মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,​”অপারেশন ডেভিল হান্ট- ফেজ ২ এর আওতায় দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..