শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

শ্রীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮২৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

গাজীপুর-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর গাজীপুর জেলার শ্রীপুর পৌর মুক্ত মঞ্চে এই জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। তিনি তার বক্তব্যে বলেন, “দেশে সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের বিশেষ সহকারী মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমীর ড. জাহাঙ্গীর আলম।

সভায় গাজীপুর-৩ আসনের ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এহসানুল হক উপস্থিত ছিলেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি গাজীপুর-৩ আসনকে দুর্নীতি ও মাদকমুক্ত একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজীপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মিসবাহ, কেন্দ্রীয় কমিটির এনসিপি সদস্য ইঞ্জি. কৌশিক আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা গাজী রুহুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলার আমীর মাওলানা নুরুল ইসলাম এবং সদর উপজেলার আমীর জনাব আলাউদ্দিন।

সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা সভাপতি মাও. মাসুদুর রহমান।

বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..